editor

প্রকাশিত: 7:02 PM, October 16, 2021

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ছাত্রলীগের নেতৃবৃন্দ

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ছাত্রলীগের নেতৃবৃন্দ

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে জেলা ও মহানগর ছাত্রলীগের একাংশ। এরই অংশ হিসেবে শনিবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। এর মধ্যে অধিকাংশ প্ল্যাকার্ডে লেখা ছিল ‘১ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে সিলেটের ছাত্রলীগ নিহত’, সিয়াম ফ্যাশনের স্বত্ত্বাধিকারী ছাত্রলীগের সেক্রেটারী মানি না, মানবো না।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটানা কয়েক বছর অপেক্ষা করে আমাদের প্রত্যাশা ছিল সিলেটে এমন এক নেতৃত্ব আসবে, সারা বাংলাদেশ তা অনুসরণ করবে। এই প্রত্যাশা টাকার লোভে মারা গেছে। টাকা দিয়ে যদি পদ কেনাবেচা হয়, তাহলে এই কমিটি চাঁদাবাজি ছাড়া তো কিছুই করবে না।’

বক্তারা বলেন, ঘোষিত কমিটি অযোগ্য। একজন ধর্ষকদের নেতা, আরেকজন ব্যবসায়ী। তাদেরকে বাদ দিয়ে অবিলম্বে যোগ্য, পরীক্ষিত ও মাঠ পর্যায়ে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা সৌরভ জায়গীরদারের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান রুমু, শহিদুল ইসলাম সৌমিক, জেলা ছাত্রলীগ নেতা আশফাক আহমদ মাসুদ, জঙ্গীনুর রহমান জীবান, মুহিবুর রহমান, দীপরাজ দাস প্রমুখ। এছাড়াও ছাত্রলীগের হাজারখানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক