editor
প্রকাশিত: 8:34 PM, October 21, 2021
অনলাইন ডেস্ক
তাকে বাড়ি থেকে ফোনে ডেকে আনা হয়েছিল। এরপর চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায় সাদি- এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।
বৃহস্পতিবার ( ২১ অক্টোবর ) দুপুরের দিকে দক্ষিণ সুরমা সরকারি কলেজের ভেতরে খুন হওয়া আতিকুল ইসলাম রাহাতের খুনীর ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গণমাধ্যমের সাথে আলাপকালে তারা কেউ খুনের প্রকৃত কারণ জানাতে পারেন নি।
দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাধিক ছাত্র, সিলাম টিকরপাড়া এলাকার জনসাধারণের সাথে আলাপকালে জানা যায়, সাদি নিজে একজন সন্ত্রাসী হিসাবে এলাকায় কুখ্যাত। অনেকেই তাকে বখাটে হিসাবে উল্লেখ করেছেন।
এদিকে দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলামও জানিয়েছেন, সাদি একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগে তাকে একবার কলেজ থেকে বহিস্কার করা হয়েছিল।
এদিকে রাহাত হত্যার ঘটনায় তার পরিবারের সদস্য এবং এলাকায় এখন চলছে শোকের মাতম। স্থানীয়রা এই ঘটনায় হতবাক এবং কিংকর্তব্যবিমুঢ়!
প্রাথমিক শোকের ধাক্কা সামলে তারা এর প্রতিবাদ করেছেন। বৃহস্পতিবার বিকেলে চন্ডিরপুলে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা। অবিলম্বে হত্যাকারীকে গ্রেফতার এবং তার ফাঁসির দাবি জানিয়েছেন তারা।
রাহাতের মা, খালা, খালাতো ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা এখন শোকে পাথর। তার মা উন্মাদপ্রায়। গণমাধ্যমের সাথে আলাপকালে তারা রাহাতকে কলেজে ডেকে নিয়ে খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের পুরান তেতলী গ্রামের সোলায়মান মিয়ার ছেলে। আর খুনের দায়ে অভিযুক্ত শামসুদ্দোহা সাদি মোগলাবাজার থানার সিলাম পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক। তবে তাকে গ্রেফতারে জোর অভিযান চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামরুল হাসান তালুকদার।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর