editor
প্রকাশিত: 4:45 PM, September 11, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার দুপুরে জামালপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষার্থীদের পাঠদান করা হয়, যাতে সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা না থাকে। সেই হিসাবগুলো মাথায় রেখে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘তারপরও যদি কোনো কারণে সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দেয়, তাহলে সংক্রমণ বন্ধের চেষ্টা করা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধও করা হতে পারে’ যোগ করেন তিনি।
দীপু মনি আরও বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যদি সরকারি নীতিমালা না মানে, তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমরা অবহেলা করতে পারি না। ’
তিনি বলেন, ‘অনেকেই আশঙ্কা করছেন করোনাকালে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। তবে আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, ৯৩ শতাংশ শিক্ষার্থী তা জমা দিয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাটি হয়তোবা সঠিক নয়। ’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে কেউ না এলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করবে কী কারণে তারা আসছে না। তখন ঝরে পড়ার বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। কেউ ঝরে পড়লে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে