editor
প্রকাশিত: 3:00 PM, October 12, 2021
অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে সাত বছরের শিশু নুসরাত জাহানকে ধর্ষণের পর হত্যা মামলায় শাহ আলম রুবেলকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরো চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন। এ মামলায় বোরহান উদ্দিন নামে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি মো. আবুল বাশার জানান, ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি জিডি করেন নুসরাতের মা রেহানার বেগম। পরে ২৬ মার্চ উপজেলার ব্রুপাড়ার নিচ থেকে নুসরাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তদন্তে ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রমাণিত হয়।
এ ঘটনায় শাহ আলম রুবেলসহ দুজনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রামগঞ্জ থানার তৎকালীন এসআই কাউছার। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে