editor
প্রকাশিত: 12:53 PM, October 21, 2021
অনলাইন ডেস্ক
সিরিয়ার সেনাবাহিনীর সদস্যদের বহন করা একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তারা সবাই সেনাবাহিনীর সদস্য। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
বুধবার দেশটির রাজধানী দামেস্কে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
এ হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে হামলা চালায়। এতে প্রাণ গেছে ১২ জনের।
দামেস্কে হওয়া এ হামলা সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ।
বাসে হামলার এ ঘটনার ঘণ্টাখানেক পর বৃষ্টির মতো ইদলিবের আরিহায় গোলাবর্ষণ করে সেনাবাহিনী। যে প্রদেশটি এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, ইদলিবে সিরীয় বাহিনীর হামলায় ৩০ জন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, অফিসে ও স্কুলে যাওয়ার সময় দামেস্কে সেনাবাহিনীর সদস্যদের বহন করা গাড়িতে হামলার ঘটনা ঘটে।
এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
দামেস্কের পুলিশ কমান্ডার মেজর জেনারেল হুসেইন জুমা বলেন, এটি একটি কাপুরুষোচিত কাজ।
২০১৭ সালের মার্চে দামেস্কে এক হামলায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। এ হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএল। এর পর দেশটির রাজধানীতে হওয়া এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
সিরিয়ায় ২০১১ সালের মার্চের শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত তিন লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুস্ত হয়েছেন দেশের অর্ধেকের বেশি মানুষ। যার মধ্যে ৫০ লাখের মতো মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাস করছেন।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন