editor
প্রকাশিত: 6:29 PM, October 6, 2021
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ- নির্বাচন কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের আয়েজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেশন সড়কে শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন ৷
তিনি বলেন,যারা দলের সিদ্ধান্ত ও জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তারা কখনোই আওয়ামী লীগার হতে পারেন না,তাদের জন্য দলের দরজা সবসময়ের জন্য বন্ধ থাকবে৷
নানক আরও বলেন, আমরা আপনাদের ভোট পাওয়ার দাবি রাখি৷ নেত্রী আমার মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ভানু লাল রায়কে শেখ হাসিনা নিজে মনোনয়ন দিয়েছেন তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন৷ চা শ্রমিকদের কাছে প্রশ্ন রেখে নানক বলেন, আপনাদের কে বিদ্যুৎ, স্কুল, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থাসহ জীবনমান উন্নয়নের জন্য পাঁচ হাজার করে টাকা দিচ্ছেন৷ এছাড়াও এই উপজেলায় সরকার প্রচুর উন্নয়ন করেছে। তাই আপনারা আগামীদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন৷ এই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সজাগ থাকবেন এবং আপনারা কোন ভোট ভাগ করবেন না।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে বিশাল জনসভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ জেলা ও উপজেলার অনান্য নেতৃবৃন্দর। এ সময় আরো বক্তব্যদেন নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সিনিয়র সহ সভাপতি ইউছুপ আলী, সহ সভাপতি ডা: হরিপদ রায়, সিনিয়র সদস্য আছকির মিয়া, আবু শহীদ আব্দুল্লাহ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান আজাদ প্রমূখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে