editor

প্রকাশিত: 6:40 PM, October 19, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জ ইউপি নির্বাচন আওয়ামী লীগের ৩৩ নেতার দৌঁড়ঝাঁপ

মৌলভীবাজারের কমলগঞ্জ ইউপি নির্বাচন আওয়ামী লীগের ৩৩ নেতার দৌঁড়ঝাঁপ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে ইতোমধ্যে উপজেলার ৯ ইউনিয়নে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এবার দলীয় প্রতীকে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। এ জন্য আওয়ামী লীগের নৌকার কান্ডারি হতে দলের প্রবীণ নেতাদের সাথে সাথে নবীনদেরও ভোটের মাঠে কাজ করতে দেখা গেছে। নবীনদের মধ্যে ২/৩ জনের নৌকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূলের ভোটের ওপর দলীয় প্রার্থী হওয়ার প্রাথমিক মানদন্ড নির্ধারণ করেছে জেলা আওয়ামী লীগ। তবে, নৌকার কান্ডারি হওয়া নির্ভর করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ওপর। তাই প্রার্থী হতে আগ্রহীরা ইতিমধ্যে মনোনয়ন পেতে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা ,জেলা সদর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ঘোরাঘুরি ও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

সূত্রমতে, বিগত ইউপি নির্বাচনে উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৭ টিতে আওয়ামী লীগ ও ২ টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিল। উপজেলায় আওয়ামী লীগ, বিএনপিও সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমাজসেবীরা ইউপি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। বিএনপি থেকে যারা নির্বাচনে অংশ গ্রহন করতে আগ্রহী তারা অনেকটাই নিববে প্রচারনা করছেন।

প্রার্থী হতে আগ্রহীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নিজেদের ছবি সম্ভলিতপোষ্টার, ব্যানার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে দলীয় মনোনয়ন বোর্ডের নেতা ও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। শুধু তাই নয় হাট-বাজারের বিভিন্ন দোকানে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সম্ভাব্য প্রার্থীরা একদিকে যেমন এখন থেকেই গ্রামে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে তেমনি দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা ,জেলা সদর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ঘোরাঘুরি ও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীরা ভোটের আগেই দলীয় মনোনয়ন পাওয়াকেই বেশী প্রধান্য দিচ্ছেন। বিএনপির প্রার্থীদের দৌড়ঝাঁপ অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। এই কার্যক্রমে প্রায় ৩ শতাধিক প্রার্থী নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি গতবারের চেয়ে তুলনামূলক কম হবে। প্রায় ৩৩ জন প্রার্থী শেষ পর্যন্ত তৃণমূল ভোটে অংশ নিতে পারেন। এদের মধ্যে থেকে নৌকার ৯ জন প্রার্থী বের হয়ে আসবেন। নেতাকর্মীদের বিশ্বাস, এবার জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা ঐক্যবদ্ধ থাকলে ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী অপেক্ষাকৃত কম হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন বলেন, আমরা ঐকবদ্ধ। দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যাকে নৌকার প্রার্থী হিসেবে বিবেচনা করবেন তাকে নিয়েই আমরা ভোটযুদ্ধে মাঠে নামব। এবার আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এলক্ষ্যে আমরা দলীয় কার্যক্রম পরিচালনা করছি।

কমলগঞ্জে এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন প্রায় ৩৩ জন নেতাকর্মী। এদের মধ্যে কয়েকজন তরুন প্রার্থী ও রয়েছেন।

উল্লেখযোগ্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১ নং রহিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ বদরুল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বিকাশ পাল।

২ নং পতনউষার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ চৌধুরী ও মইনুল ইসলাম রিপন।

৩ নং মুন্সিবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতলিব তরফদার, আওয়ামী লীগ নেতা রামেন্দ্র ভট্রাচায্য , জাহিদুল ইসলাম ও শ্যামল সুন্দর সিংহ।

৪ নং শমসেরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল আহমদ, তরুন আওয়ামী লীগ নেতা আবদুল মালিক বাবুল, সাবেক চেয়ারম্যান আবদুল গফুর ও এবিএম আরিফুজ্জামান অপু।

৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিদ্দেক আলী, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবদুল হান্নান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি তরুন আওয়ামী লীগ নেতা সুলেমান হোসেন ভুট্রো,

৬ নং আলীনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক বাদশা, কমলগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা তরুন নিয়াজ মুর্শেদ রাজু ও সাবেক ছাত্র নেতা শাহীন আহমদ।

৭ নং আদমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা হাজীর বখত, হাজী জয়নাল আবেদিন, সাব্বির এলাহি , বিলেত প্রবাসী একেএম সালাম ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন।

৮ নং মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী ও কমলা কান্ত সিংহ।

৯ নং ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুলেমান হোসেন, আওয়ামী লীগ থেকে আবদুল হান্নান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আহমদ।

এছাড়া অনেকেই নির্দিষ্ট সময়ে দলীয় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করার আভাস পাওয়া গেছে।

ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক