editor

প্রকাশিত: 1:58 PM, October 27, 2021

সিলেটের ৪৪টি ইউনিয়নে যে নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন

সিলেটের ৪৪টি ইউনিয়নে যে নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
আগামী ১১ নভেম্বর দেশে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সিলেটের ৪৪টিসহ সারাদেশের ৮৪৮টি ইউপিতে হবে ভোটের লড়াই। এ ভোটের জন্য কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মূলত নির্বাচনের দিন, ভোটের আগে এবং পরে নৌ ও যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, ১১ নভেম্বর নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ভোটগ্রহণের আগের দিন, ১০ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১১ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্চিনচালিত সব ধরনের নৌ-যান এবং স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত হয়েছে।

সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের উপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

অন্যদিকে, ওই একই সময়ে ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। এর পাশাপাশি ৯ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে), দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের উপর এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একইসাথে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে সিলেট জেলার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নে, সুনামগঞ্জের দুটি উপজেলার ১৯টি ইউনিয়নে, মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএসএস/২৭/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর