editor

প্রকাশিত: 7:19 PM, October 21, 2021

সিলেট ছাত্রলীগের কালো পতাকা মিছিল

সিলেট ছাত্রলীগের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর ও জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে ‘বাণিজ্যিক কমিটি’ আখ্যা দিয়ে কালো পতকা প্রদর্শন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটে ছাত্রলীগের একটি অংশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর তালতলা এলাকা থেকে কালো পতাকা প্রদর্শন করে মিছিল নিয়ে সিলেট ছাত্রলীগের একটি অংশ চৌহাট্টা পয়েন্ট এলাকায় অবস্থান নেন। এসময় চৌহাট্টা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৃহস্পতিবার দুপুরে সিলেট দক্ষিণ সুরমা সরকারি কলেজে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রাহাত হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশে মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা সৌরভ জায়গীরদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তব্য দেন ছাত্রলীগ নেতা শাক্কুর আহমেদ জনি, আব্দুস সাদিক তারেক, আব্দুল্লাহ আল মামুন, পিনাক দে পাপ্পু, আশফাক আহমেদ মাসুদ, এম.আর.মুহিব, শাহান আহমদ, এ এইচ এম রাজ্জাক, ইমন আহমদ পাপ্পু প্রমুখ।

বক্তারা বলেন, টাকার বিনিময়ে কমিটিতে আসা নেতাদের কাছ থেকে চাঁদাবাজি ছাড়া আর কোনো কর্মকান্ড আশা করা যায় না। অবৈধ ভাবে টাকা লেনদেন করে সিলেট ছাত্রলীগকে খুন করা হয়েছে। যাদের কমিটিতে আনা হয়েছে তারা বিভিন্ন সময় সমালোচিত ও অছাত্র। তাঁদের দিয়ে সিলেট ছাত্রলীগকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে। সিলেট ছাত্রলীগকে মেরদ-হীন বানাতে তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে সিলেটের ছাত্রলীগকে খুন করা হয়েছে। সিলেট ছাত্রলীগকে আবার জীবিত করতে টাকার বিনিময়ে গঠিত নতুন কমিটি বাতিল করার দাবি জানান। সে সঙ্গে বক্তারা অভিভাবক সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দলীয় পদ বিক্রির বিষয়টি সুষ্ঠু তদন্তের আওতায় আনার দাবি জানান।

এর আগে বিক্ষুব্ধ ছাত্রলীগের পক্ষতি সংবাদ সম্মেলন করে টাকার বিনিময়ে করা কমিটি বাতিল না করা পর্যন্ত লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ফয়েজুর রহমান ফয়েজ, সৌমিক আহমদ, দিপংকর টিপু, সাদেক হোসেন, আব্দুল হাফিজ, ফরাজি রকি, আশিক আহমদ, তানভীর,নয়ন,সায়েক,আরমান,রনি,অলিউর,সমর সরকার,দিপু,সাঈদ, আহমদ,ইমন আহমদ, দ্বীপ রাজ, সিদ্দিক, লিটু,তপু, রহমান,হেলাল,পাবেল,আতিকুল,তপন,,হাবিব,আহমেদ নোবেল, রাজু চৌধুরী, মইনূল ইসলাম, মিজু আহমেদ, শাব্বির আহমদ,সাহেল আহমদ,মিজানুর রহমান, ফাহিম রশিদ চৌধুরী,এ কে তুহিন, দীপংকর টিপু প্রমুখ।

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর