editor
প্রকাশিত: 9:37 PM, September 11, 2021
মৌলভীবাজার বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল দক্ষিণ গান্ধাই এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মো. লিচু মিয়া ওরফে লেইছ মিয়াকে (৩২) আটক করেছে। আটককৃত লেইছ মিয়া বোবারথল দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত মসুদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন কালে আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩৮০/৬ এস হতে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে বিজিবি।
এসময় তার কাছ থেকে একটি মুঠোফোন, টেলিটক ও ভারতীয় জিআইও সিম উদ্ধার করা হয়।
এই ঘটনায় শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির বোবারথল ক্যাম্পের নায়েক সুবেদার মো. সোলেমান আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় একটি মামলা করেছেন।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বলেন, শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদিবাসীদের জায়গা দখল ঘটনার একটি মামলা ছিল। এমামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা হয়। তাকে ওই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে