editor

প্রকাশিত: 7:54 PM, October 4, 2021

শিশুকে মায়ের দুধ থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই : ডা. নাসিমা সুলতানা

শিশুকে মায়ের দুধ থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই : ডা. নাসিমা সুলতানা

শিশুকে মায়ের দুধ থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই : ডা. নাসিমা সুলতানা

4

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য বিভাগের অতিরিক্তি মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেছেন, একটি শিশুর জন্মগত অধিকার তার মায়ের দুধ। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কারো নেই। ছ’মাস পর্যন্ত একমাত্র মায়ের দুধ ছাড়া তার অন্য কোনো খাদ্যের প্রয়োজন নেই। ছ’মাসের পর তাকে অন্যান্য খাবার দেয়া যেতে পারে।

তিনি আজ সোমবার বিকেলে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ এবং পুষ্টিখাতের অর্জন বিষয়ক অবহিতকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

প্রধান অতিথি আরও বলেন, স্বাস্থ্য ও পুষ্টিখাতে বাংলাদেশ ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অর্জনের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। তিনি জানান শিশুর জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছে। বর্তমানে আমাদের দেশে ৬৫ ভাগ শিশুদেরকে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন মায়েরা। কোনো দেশই এটা এখনো পারেনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. নাসিরুদ্দিন মাহমুদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন, শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, জেলা তথ্য অফিসার উজ্জল শীল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মাসুম ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী প্রমুখ। ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপনা করা হয়।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

7

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

7

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

1

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান

4

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
8