editor
প্রকাশিত: 8:22 PM, November 22, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চোরাই চা-পাতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতা উদ্ধার ও ৬ জনকে আটক করে। এসময় পাচারকালে ব্যবহৃত একটি পিকআপভ্যানও উদ্ধার করা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় শায়েস্তাগঞ্জ থানায়।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান ওই এলাকা দিয়ে একটি পিকআপভ্যান যোগে চোরাই চা-পাতা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিকআপভর্তি ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়। যা কেজিতে প্রায় দুই হাজার কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
(ওসি) আরো জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও তাৎক্ষণিক তাদের পরিচয় দিতে পারেননি তিনি। ওসি জানান, চা-পাতাগুলো ভারতীয় কি না এখনই বলা যাচ্ছে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন