editor
প্রকাশিত: 5:14 PM, November 9, 2021
অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ক্যারিয়ারের ১১ বছর পার করছেন। এই সময়ে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের পরিচিতি তৈরি হয়েছে এ অভিনেত্রীর।
তবে ক্যারিয়ারের এমন সময়ে হোঁচট খেয়েছেন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে সংসার ভাঙনের কারণে অনেকটাই ভেঙে পড়েন তিনি। এই সম্পর্ক ভেঙে যাওয়া এ অভিনেত্রীর কাছে হৃদয় বিদারক।
তবে সব দুঃখ-বেদনা সামলে নিয়ে সামান্থা নাম লেখাতে যাচ্ছেন বলিউডে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বেশ কয়েকটি হিন্দি সিনেমার চিত্রনাট্য পড়েছেন সামান্থা। তবে কোন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, তা এখনও জানা যায়নি।
তবে আলোচনায় ওঠে এসেছে সামান্থার পারিশ্রমিকের বিষয়টি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ যা পারিশ্রমিক পেয়েছিলেন এখন তার থেকে বেশি দাবি করছেন। শোনা যাচ্ছে, সিনেমা প্রতি নাকি চার কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন এ অভিনেত্রী।
এদিকে, নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে নানা কারণেই খবরের শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেকেই বিদ্রূপ করছেন। তবে বর্তমানে পরিস্থিতি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছেন সামান্থা। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার কথাও ভাবছেন তিনি।
২০১০ সালে তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভ’-এ একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেম। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আর চলতি বছরের ২ অক্টোবর ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন