editor
প্রকাশিত: 5:32 PM, May 27, 2021
অনলাইন ডেস্ক
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে দেশের মানুষ বাঁচানোর, ব্যবসায়ী বাঁচানোর। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। বিস্তারিত জানতে হলে বাজেট উপস্থাপন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে সঙ্গে করেই আমরা এগিয়ে যেতে চাই।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন অর্থমন্ত্রী।
পরে সাংবাদিকদের তিনি বলেন, কোভিড-১৯ বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেগুলো করার জন্য তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সে বিষয়টির অনুমোদন দিয়েছে।
এ সময় সরকারের ক্রয়নীতির প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারের ক্রয়নীতি পরিবর্তনের বিষয়গুলো আমরা দীর্ঘদিন ফলো করছি। যে কোনো সার্ভিস বা ম্যাটেরিয়াল যদি সরকার ক্রয় করে, সেক্ষেত্রে আমরা ১০ শতাংশ প্লাস অথবা মাইনাস করতে পারি। কারণ ১০ শতাংশ পর্যন্ত প্লাস-মাইনাস হলে এই কমপিটিটিভ এনভায়রনমেন্ট থাকে না। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তারপরও এর খুঁটিনাটি দিকগুলো দেখা প্রয়োজন। বিষয়টি দেখার জন্য অর্থ বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়