admin
প্রকাশিত: 7:03 PM, June 1, 2021
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, করোনা মহামারি মানুষের সর্বক্ষেত্রে উন্নতি ও অগ্রযাত্রাকে স্থবির করে দিচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলোর মতো চিকিৎসা ব্যবস্থায় বিপজ্জনক বিপর্যয়ের অবস্থা থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (০১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন রওশন এরশাদ।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনার কি কি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এগুলোর প্রধান বৈশিষ্ট্য কি, এসব তথ্য দেশবাসীকে জানানো দরকার। এসব ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রয়োজনীয় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা প্রত্যেক জেলা প্রধান কার্যালয়ে করোনা মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের আহ্বান জানান। দেশীয় শিল্প-প্রতিষ্ঠানের মাধ্যমে ওষুধ, মাস্ক, স্যানিটাইজার, টেস্টিং কিট, পিপিই পোশাক উৎপাদন ও আমদানিতে নির্দেশনা দিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। কোভিড-১৯ চিকিৎসা ব্যয় অত্যধিক, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য এ চিকিৎসা ব্যয় মেটানো দুঃসাধ্য। সরকারি-বেসরকারি মাধ্যমে করোনা ভ্যাকসিন আমদানি এবং দেশের জনগণকে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে করোনা ভাইরাসের টিকা দেওয়ার অনুমতি দিতে সরকারকে আহ্বান জানান তিনি। হাসপাতলে চিকিৎসা ব্যয় কমাতে ভর্তুকি বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সরকারকে অনুরোধ করেন রওশন এরশাদ ।
তিনি আরও বলেন, করোনা মাহামারির ফলে বাংলাদেশ এমন এক কঠিনতম সময় পার করছে যখন অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাতে বাধ্য করানো না গেলে করোনার সার্বিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন