editor

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

‘আ.লীগ ভাসানী-ওসমানী-তাজউদ্দীনের নামও উচ্চারণ করে না’

‘আ.লীগ ভাসানী-ওসমানী-তাজউদ্দীনের নামও উচ্চারণ করে না’

6

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের রাজনীতি সংকীর্ণ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম একবারও উচ্চারণ করে না।  এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর নামও উচ্চারণ করে না। শুধু তাই নয়, যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামও উচ্চারণ করে না। এরা কত সংকীর্ণ। নিজের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকতে, একজন মানুষ ও পরিবারকে মহিমান্বিত করতে মিথ্যা ইতিহাস চাপিয়ে দিচ্ছে। সেজন্য আমরা একেকদিন একেক বিষয়ের ওপর অনুষ্ঠান করে সত্য ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছি।রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি। এই প্রথমবারের মতো বিএনপি এ দিনটি পালন করে।
জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খেতাবে কী আসে যায়, জিয়াউর রহমানের খেতাবের প্রয়োজন হয় না। তিনি মানুষের হৃদয়ে বসে আছেন। তাকে এত সহজে মুছে ফেলা যাবে না। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনেরও কঠোর সমালোচনা করেন তিনি।স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা কাউকে ছোট বা কাউকে বড় করতে চাই না। আমরা চাই নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সেটাই অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘অনেকে আমাদের প্রশ্ন করছেন যে, আপনারা আগে তো সুবর্ণজয়ন্তী পালন করেননি। আমরা সুবর্ণজয়ন্তীর একটি দিন হিসাবে ৭ মার্চ পালন করছি। ইতঃপূর্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর আসেনি। আমরা প্রকৃত ইতিহাস তুলে ধরতে এ দিনটি পালন করছি।’স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ৭ মার্চ লাঠিসোটা নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছিলাম। আশা ছিল স্বাধীনতার ঘোষণা আসবে, কিন্তু আসেনি। পাকিস্তানি কাঠামোর মধ্য থেকে কিভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাই ছিল ভাষণের অন্যতম লক্ষ্য।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ জনসভাস্থলে উপস্থিত হয়ে শুনেছেন দাবি করে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শেখ মুজিবুর রহমানের বক্তব্যের প্রতিটা বাক্যে জনগণ উত্তেজিত, এ বুঝি স্বাধীনতার ঘোষণা আসবে। কিন্তু ভাষণে স্বাধীনতার ঘোষণাটা জনগণ পাননি। ৭ মার্চের ভাষণ বলা হচ্ছে, স্বাধীনতার ঘোষণা বলা হচ্ছে না। স্বাধীনতার ঘোষণা আর ভাষণ এক জিনিস নয়।

1

S/H(Ripa-5)

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মণিপুর সমাজের সাক্ষাৎ

নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মণিপুর সমাজের সাক্ষাৎ

3 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। 7 রোববার (১৫ ফেব্রুয়ারি)

তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী: ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি

তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী: ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি

2 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

5 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই

সমাজসেবায় ৪২ বছরে সুরমা বয়েজ ক্লাব

সমাজসেবায় ৪২ বছরে সুরমা বয়েজ ক্লাব

7 রেজওয়ান আহমদ: পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ, সমাজ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. শেখর, সম্পাদক আজিজুর

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. শেখর, সম্পাদক আজিজুর

6 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়

আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

2 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি খন্দকার মুক্তাদিরকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা

সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি খন্দকার মুক্তাদিরকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা

6 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান

সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

5 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি

1
5