editor
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অঙ্গিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে গতকাল রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গল এলাকায়। পরে ফায়ায় সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ফছির মিয়ার ঘরের কোনায় আগুন জ্বলতে দেয়া যায়। পরে একে একে বাড়ির হারুন মিয়া, মাসুক মিয়া, মাহমুদ মিয়া, আসুক মিয়া, ইদন মিয়া, মুহিবুল হাসান ও আজিজুল মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পরে।এলাকার পঞ্জায়েত প্রধান ছুরুক মিয়া জানান, আগুনে ওই আটটি পরিবারের বসতঘরসহ ঘরের ভেতরে থাকা ধান, চাল, ফার্নিচার, টিভি, ফ্রিজ পুড়ে যায়। এতে তাদের ৮/১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।কৃষক ফছির মিয়া জানান, তিনি ঘরের বাইরে বসে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে তিনি দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। আসবাবপত্রের সাথে ঘরে থাকা তার নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।শ্রীমঙ্গল ফায়ার স্ট্রেশনের ভারপ্রাপ্ত লিডার আব্দুল আহাদ বলেন,‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
(Ripa-6)
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়
6 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর
2 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও
7 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
5 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
7 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার