editor

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

২৪৭৮ জনকে চাকরি দিবে রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক

২৪৭৮ জনকে চাকরি দিবে রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক

6

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৮টি ব্যাংকে ‘অফিসার’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। এই ৮ ব্যাংকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে মোট ২ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে।
পদের নাম: অফিসার (২০১৯ সালভিত্তিক)
পদসংখ্যা: ২,৪৭৮টি (সোনালী ব্যাংকে ৭৫৮টি, জনতা ব্যাংকে ১২১টি, রূপালী ব্যাংকে ৬৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৭টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ৪৪০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৭টি)।
শিক্ষাগত যোগ্যতা
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলে অফিসার পদে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
*কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।  বেতন স্কেল  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
চাকরি আবেদনের বয়স
গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে এই ৮ ব্যাংকের ‘অফিসার’ পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।
আবেদন ফি পরীক্ষার ফি অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ (আবেদনকারীর নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট)–এর মাধ্যমে প্রদান করতে হবে।

3

S/H(Ripa-6)

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

8 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

5 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

5 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

6 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

1 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

6 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

1 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
6