editor
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিমানবন্দর থানাধীন পশ্চিম পাঠানগাঁও গ্রামে গানের অনুষ্ঠান থেকে ফুসলিয়ে নিয়ে ১২ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বলৎকার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মঙ্গলবার (৯ মার্চ) রাতে সুনীল নাথকে (৪৫) আসামী করে মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন পাঠানগাঁও সাতাগাছি নাথপাড়া গ্রামের মৃত কালা নাথের ছেলে সুনীলকে গ্রেফতার করে। বুধবার (১০ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, শিশুকে গানের আসর থেকে ফুসলিয়ে নিয়ে টিলা নীচে নিয়ে মুখে গামছা বেঁধে বলৎকার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা থানায় মামলা দায়ের করলে পুলিশ সুনীল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ৩ মার্চ দিবাগত রাতে ভিকটিম শিশু (১২) বিমানবন্দর থানাধীন পশ্চিম পাঠানগাঁও কাদির মিয়ার বাড়ীতে বাৎসরিক বাউল গানের অনুষ্ঠানে যায় শিশুটি। ৪ মার্চ দিবাগত রাত ৩টায় সুনীল নাথকে কাদির মিয়ার বাড়ীর দক্ষিণ-পূর্ব পার্শ্বে টিলার নিচে নিয়া মুখে গামছা বেধে জোরপূর্বক বলৎকার করে।
S/H(Ripa-6)
1 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
8 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা