editor
প্রকাশিত: 8:45 PM, March 17, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মখলিছুর রহমান নামে এক ইলেকটিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, নিজ বাউরভাগ গ্রামের নুরুজ মিয়ার পুত্র মখলিছুর রহমান গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী প্রবাসী ফয়েজ উদ্দিনের বাড়ীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে দূঘর্টনা বশতঃ বিদ্যুৎ পৃষ্ট হয়ে ইলেকটেশিয়ান মখলিছুর রহমান (২৫) গুরতর আহত হয়। তার স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় মখলিছুর রহমানের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন তার এমন মর্মান্তিক মৃত্যু আত্মীয়-স্বজনরা মেনে নিতে পারছেন না। খবর পেয়ে হাসপাতালে যান থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম ও বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই মখলিছুর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন