editor
প্রকাশিত: 8:55 PM, March 17, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বুধবার (১৭ মার্চ) জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সুচনা হয়। সকাল সাতটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উম্মুক্ত এ প্রতিযোগতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার নারিকেলতলা পয়েন্ট পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতা হয়। সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান , ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিনিয়র সাংবাদিক শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহা পারভেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা, মহান মুক্তিযোদ্ধা শহীদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা, হাসপাতালে উন্নমানের খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়। এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায়, থানা ভবন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ভবন সহ সরকারী বিভিন্ন দপ্তর আলোয় আলোয় সাজানো হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বর্ণিল আয়োজন থাকবে।
এ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ. যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আফু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ. সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া হিিলদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহসভাপতি ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সহ সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। বিকেলে পরিষদ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেটের ও জগন্নাথপুরের স্থানীয় পর্যায়ের শিল্পীরা গান পরিবেশন করেন। মুজিববর্ষ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোয় আলোয় সাজানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে