editor
প্রকাশিত: 1:06 PM, August 9, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে সিলেটে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। যাদেরকে নিয়ে এখানে মৃতের সংখ্যা ৮শ ছাড়িয়ে গেছে। এদিকে, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭০২ জন। গত শনিবার ও কাল রোববার মৃত ও শনাক্তের সংখ্যা কিছুট কমলেও আজ ফের ঊর্ধ্বমুখী হলো গ্রাফ।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেটজুড়ে মারা গেছেন ১৭ করোনা রোগী। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ১৫ জনই মারা গেছেন সিলেট জেলায়। ১ জন করে মারা গেছেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
তাদের নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে ৫৯ জন সুনামগঞ্জের, ৬৪ জন মৌলভীবাজারের এবং ৩৯ জন হবিগঞ্জের বাসিন্দা।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭০২ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪২৯ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৬ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ৮১ জন রোগী শনাক্ত হয়েছেন।
২ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩২.৮২ শতাংশ।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৬৪ জন। তন্মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৪৮৬ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৩০৭ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৫৪৯ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৫২২ জন রয়েছেন।
এদিকে, সিলেট বিভাগে আরো ৪৭০ জন করোনা রোগী সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৩ হাজার ৫৩০ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে বর্তমানে ৪৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে