editor
প্রকাশিত: 6:04 PM, August 19, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মৌলভীবাজারে কর্মহীন হয়ে পড়েছিলেন পর্যটন সংশ্লিষ্ট প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। সেই সঙ্গে ঋণের জালে বন্দি হয়ে পড়েছেন দেড় শতাধিক রিসোর্ট-কটেজের মালিক। অবশেষে আগামী ১৯ আগস্ট থেকে খোলা হচ্ছে দেশের সকল পর্যটন কেন্দ্র। এতে দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় স্বস্তি বিরাজ করছে মৌলভীবাজারের পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে।
দীর্ঘদিন বন্ধ থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে গড়ে ওঠা হোটেল-মোটেলগুলোর ব্যবসায় নেমে এসেছিল মন্দা। এ পরিস্থিতিতে সরকারের তরফ থেকে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার ঘোষণায় যেন প্রাণ ফিরেছে এসব এলাকার হোটেল-মোটেলগুলোয়। তারা প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন অতিথি-অভ্যর্থনার জন্য।
এদিকে দীর্ঘদিন কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক বন্ধ থাকায় সেখানে যেন লেগেছে প্রকৃতির নিজস্ব ছোঁয়া। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা লাউয়াছড়া বন যেন নিজের মতো করেই আবেদনময়ী রূপে সেজেছে। বনের গাছে গাছে রাজত্ব করছে বানরের দল। প্রায় সময়ই লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আশপাশে দেখা মিলছে মায়া হরিণ ও বানরের দলের।
পর্যটনকেন্দ্র খুলে দেয়ার ঘোষণার পর প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে হোটেল প্যারাডাইজের মালিক আবুজার বাবলা বলেন, করোনার কারণে সব বন্ধ থাকায় পর্যটক না আসায় হোটেলও বন্ধ রাখতে হয়েছে। নিজেদের পকেটের টাকা দিয়ে ৮-১০ জন কর্মীদের বেতন দিতে হয়েছে প্রতি মাসে। এবার স্বাস্থ্যবিধি মেনেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। স্বাস্থ্যবিধি ও প্রস্তুতির বিষয়ে তারা শতভাগ প্রস্তুতি নিয়েছেন। এখন পর্যটন মৌসুম শুরুর সময় হলেও ১৯ তারিখের পর থেকে তারা পর্যটক পাবেন বলে আশা প্রকাশ করছেন। আগামী দুই মাস পর পর্যটনকেন্দ্র খোলা থাকলে তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলেও আশাবাদী তারা।
লাউয়াছড়া ইকো ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আহাদ মিয়া বলেন, করোনায় সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় তারা প্রায় ২৫ জন গাইড কর্মহীন হয়ে পড়েছিলেন। তাছাড়া সরকারের পক্ষ থেকেও তাদের এ দুঃসময়ে কোন সহযোগিতা করা হয়নি। এখন পর্যটনকেন্দ্র খুলছে, অনেক পর্যটক ইতিমধ্যে যোগাযোগও করছেন।
পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমন বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিতে রীতিমতো স্থবির বিশ্ব অর্থনীতি। বাংলাদেশের পর্যটনেও রয়েছে এর বিস্তর প্রভাব। সমগ্র দেশের পর্যটন শিল্পের সাথে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পও রীতিমত স্থবির হয়ে পড়েছে। এতোদিন পর্যটক না আসায় একদিকে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব, অন্যদিকে পর্যটন নির্ভর জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়েছেন বিপুল ক্ষতির সম্মুখীন। চাকরি হারিয়েছেন জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী। সরকারের সহযোগিতা ছাড়া এই শিল্প টিকিয়ে রাখা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব বলে আমরা মনে করি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক জানান, ‘করোনায় একের পর এক লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। ১৯ আগস্ট থেকে সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে খোলা হচ্ছে পর্যটন কেন্দ্র। যেসব হোটেল-রিসোর্ট সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে