editor
প্রকাশিত: 8:37 PM, August 19, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানে পবিত্র আশুরা উপলক্ষ্যে শিয়া ধর্মাবলম্বীদের মিছিলে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫৯ জন। পাঞ্জাব প্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাসিফ হুসেইন এএফপিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের এই উৎসব উপলক্ষ্যে পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়। তা সত্ত্বেও হতাহতের ঘটনা ঘটল। দশকের পর দশক ধরে পাকিস্তানে শিয়া ও সুন্নী মুসলিমরা মারাত্মকভাবে বিভক্ত।
পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, মিছিলে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে পঞ্চাশের অধিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আহত মানুষ রাস্তায় পড়ে সাহায্যের জন্য কাতরাচ্ছেন।
তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে সেটা এখনও স্পষ্ট না। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
আশুরা মূলত একটি শোকাবহ দিন। এদিন নবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইন ইবনে আলী নির্মমভাবে শহীদ হয়েছিলেন। এছাড়া ইসলামের ইতিহাসে এই দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। বলা হয়, এই দিনে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন