editor

প্রকাশিত: 9:02 PM, August 23, 2021

বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

অনলাইন ডেস্ক
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পাশাপাশি আরও ১৮টি দেশের ওপরে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করেছে ওমান। এর ফলে এসব দেশের ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেয়া নাগরিকদের ওমান প্রবেশে আর বাধা থাকলো না। সোমবার এ ঘোষণা দেয় ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর দিয়েছে সৌদি গেজেটের।

আগামি ১লা সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এ ঘোষণা কার্যকরি হবে। দেশটির সুপ্রিম কমিটির বিবৃতি এবং মেডিক্যাল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর ও রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে একটি সার্কুলার জারি করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এতদিন যেসব দেশ থেকে ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল সে তালিকা বাতিল করা হয়েছে। যে কোনো ওমানি নাগরিক, ওমানের বাসিন্দা এবং ওমানের ভিসাধারী এখন দেশটিতে প্রবেশ করতে পারবে। তবে সকল যাত্রীদের কিউআর কোড সম্বলিত কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণের সনদ থাকতে হবে।

সর্বশেষ ডোজ গ্রহণের কমপক্ষে ১৪ দিন পর ওমান প্রবেশ করা যাবে। দেশটিতে কোন কোন ভ্যাকসিনের অনুমোদন রয়েছে তা আপডেট করবে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া ওমান ভ্রমণের আগে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে পারলে তার জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়মও বাতিল করা হয়েছে। এই সনদেও কিউআর কোড থাকতে হবে। এছাড়া দীর্ঘ ফ্লাইটের ক্ষেত্রে ৯৬ ঘন্টা ও কাছাকাছি ফ্লাইটের ক্ষেত্রে ৭২ ঘন্টা পূর্বে এই পরীক্ষা সম্পন্ন হতে হবে। যাদের কোভিড নেগেটিভ সনদ থাকবে না তাদেরকে ওমানে নামার পর কোভিড পরীক্ষা করতে হবে। একইসঙ্গে ফলাফল পাওয়ার আগ পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এ সময় তাদের হাতে ইলেক্ট্রনিক ট্রাকিং ব্রেসলেট পরতে হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়