editor

প্রকাশিত: 6:56 PM, October 8, 2021

সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে কেক কেটে ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সার্ক এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।

ড. মির শাহ আলম বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ শ্রোতা গবেষণার অন্যতম একটি মাধ্যম হতে পারে।

এই ক্লাবকে কেন্দ্র করে বিশ্বের যে কোন রেডিও স্টেশন তাদের শ্রোতাগবেষণাকে আরো সমৃদ্ধ করতে পারবে।

শ্রোতাক্লাবগুলিকে তাদের কার্যক্রমের মানদন্ডের উপর সঠিক মূল্যায়ন করতে পারলে ঐসকল শ্রোতাক্লাব দ্বারা বেতার লাভবান হবে।

রেডিও স্টেশনগুলো যতবেশি শ্রোতাবান্ধব হবে বেতার তত কার্যকরী হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন ও যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, লাবীব ইকবাল, মো: আকবর আলী, নুসরাত জাহান নিঝুম, মো: আব্দুল্লাহ, শাহরিয়া আহমদ শাহী, তামীম উদ্দীন, ঝুমা আক্তার মনি, পিংকী আক্তার ইমা ও রেশমী আক্তার উমা, সিপন দাস, সুশীল দাস, সুমিত গঞ্জু, জিবন দাশ, খোকন দাস, সানু দাস, আতিয়া মুহতাদী পীমা ও আনিশা মুহতাদী হিমা প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, কর্যক্রম, আন্তর্জাতিক অর্জন এবং

বিভন্ন আন্তর্জাতিক বেতার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিশেষ করে বাংলাদেশ বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও তেহরান ইরান, ফিলিপাইনের রেডিও ভেরিতাস এশিয়া, বিবিসি লন্ডন, ভয়েস অব আমেরিকা, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওসহ আরো কয়েকটি দেশের রেডিও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ক্লাব থেকে ইতিমধ্যে বিভিন্ন বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শ্রোতা সম্মেলন আয়োজন, বিশ্ব বেতার দিবস পালন, বেতার বিষয়ক বিভিন্ন ডিএক্স প্রদর্শনী-সেমিনার আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন, ফ্রি মাস্ক-হ্যান্ড স্যানেটাইজার-সাবান বিতরণ, ফ্রি রেডিও সেট বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করা হয়েছে। এই চব্বিশ বছরে “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ” বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।  বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন