editor
প্রকাশিত: 10:45 PM, October 18, 2021

জাপার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার হুমকী ও ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি, ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রাণের স্পন্দ, পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদকে কটাক্ষ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এর সংবিধান পরিপন্থী ও বেয়াদবী বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান বলেন, ৯৫% মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলামকে সংবিধান থেকে মুছে দেয়ার দুঃসাহসী বক্তব্যের মাধ্যমে তৌহিদী জনতাকে অবমাননা ও সংবিধান পরিপন্থী বক্তব্যের মাধ্যমে সংবিধান লংঘন করেছেন। তিনি আরো বলেন, মুরাদ হাসান ভুলে গেছেন পল্লীবন্ধু ও জাতীয় পার্টির অবদানে আজ তারা ক্ষমতায় আছেন। অকৃতজ্ঞ এমন বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে, তিনি মন্ত্রীত্ব করার যোগ্য নয়। অনতিবিলম্বে মুরাদ হাসান কে মন্ত্রীত্ব থেকে অব্যহতি দেয়া হোক। নয়তো সরকার পরিবর্তনের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করা হবো।
জাতীয় পার্টি সিলেট জেলার নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে সুরমা মাকের্টে সামনে নাগরী পয়েন্টে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব কুনু মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাপার জেলার সিনিয়র সদস্য মোঃ দৌলা মিয়া, আব্দুস শহীদ, মকবুল হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ আশিক মিয়া, আলী হোসেন সরকার, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম. মুর্শেদ খান, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী, যুব সংহতি নেতা কয়েছ আহমদ, ফয়জুর রহমান গেদুল, আলী হোসেন, হাবিবুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, এস.এম শামীম, সিনিয়র সদস্য আরজু মিয়া, মিনহাজ আহমদ, আফজাল হোসেন মুন্না, সামাদ আহমদ, রিপন আহমদ, কামরুল ইসলাম, ছানু মিয়া, যুব নেতা আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ আলী কানু, সুমন শাহ, জসিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কুনু মিয়ার বলেন, দেশকে শান্ত ও শৃঙ্খলিত রাখতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এমন নির্বোধ মন্ত্রীর বক্তব্য গোটা মুসলিম জাতিকে ব্যথিত করেছে। তিনি সরকারে হুশিয়ার করে বলেন, দেশবাসী ফুসে ওঠার আগেই মুরাদ হাসানকে মন্ত্রী থেকে অব্যহতি দেয়া হোক। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন