editor

প্রকাশিত: 3:39 PM, October 29, 2021

পরীমনি এ কোন সংস্কৃতি ছড়াছেন? এর সংবাদ মূল্য কত?

পরীমনি এ কোন সংস্কৃতি ছড়াছেন? এর সংবাদ মূল্য কত?

পরীমনি এ কোন সংস্কৃতি ছড়াছেন? এর সংবাদ মূল্য কত?

মুহিত চৌধুরী
পরিমনি বাংলাদেশের আলোচিত-সমালোচিত,জননন্দতি এবং জননিন্দিত একজন অভিনেত্রী।

চিত্রনায়িকা পরীমনি অভিযোগ করেছিলেন, গত ৮ জুন গভীর রাতে বোট ক্লাবে তিনি নির্যাতিত হয়েছেন। এ ঘটনার পর তিনি সাভার থানায় ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর ধারাবািহকতায় গত ৪ আগস্ট আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাবে। এর পরই বেরিয়ে আসে পরীমনির অন্ধকার জীবনের নানা দিক।

গত ২৪ অক্টোবর ছিলো পরীমনির জন্মদিন। এই জন্মদিনের অনুষ্ঠানে তিনি যা করলেন তা কি বাঙালি সংস্কৃতির সাথে যায়? এ প্রশ্ন এখন অনেকেরই। লুঙ্গি বাঙালিদের অন্যতম জনপ্রিয় পোষাক। গ্রাম বাংলায় এর জনপ্রিয়তা ব্যাপক।
পরীমনি তার জন্মদিনে এই লুঙ্গিকেও করলেন বির্তকিত। তিনি লুঙ্গি পরে অশালীন নৃত্য করলেন। লাল টপ ও সাদা ধুতির মতন একটি পোশাক যা আবার লুঙ্গির মতন করে কাছা দেওয়া। অর্থাৎ উরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোই উন্মুক্ত ছিলো তার। পরে বলিউডের শাহরুখ দীপিকার জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’ এর তালে নেচে ওঠেন পরীমণি।
তাহলে পরীমনি এ কোন সংস্কৃতি ছড়াছেন? এর সাথেতো বাঙালি সংস্কৃতির কোন সাদৃশ্য নেই।

সংস্কৃতি হলো মানুষের জ্ঞান, আচার-আচরণ, বিশ্বাস, রীতিনীতি, নীতিবোধ, চিরাচরিত প্রথা, সমষ্টিগত মনোভাব, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সাহিত্য, সংগীত, ললিত কলা, ক্রিড়া, মানবিকতা, জ্ঞানের উৎকর্ষ ও আরো অনেক শান্তি ও সৌন্দর্যের সমাহার এবং অর্জিত কীর্তিসমূহ। আর এসব নিয়েই বাঙালি সংস্কৃতি।

সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে পরীমনির সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি পুরোপুরি আলাদা দুটি বিষয়। পরীমনির ছড়ানো এই সংস্কৃতি বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, নৈতিক অবক্ষয়ের জন্ম দেবে, যুবসমাজকে অস্থিরতা এবং অনৈতিকতার দিকে দাবিত করবে।

যে কোন বিষয় নিয়ে সংবাদ করতে প্রথমে একজন সাংবাদিককে দেখতে হবে বিষয়টির সংবাদ মূল্য কতটুকু। নি:সন্দেহে পরীমনির কর্মকান্ড বা তৎপরতার সংবাদ মূল্য আছে। অনেক ফালতু বিষয়ের সংবাদ মূল্য থাকে। এ সংবাদ মূল্য আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ের কাছে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্ব জাতীয় স্বার্থকে দিতে হয়। এটাই সাংবাদিকতার অন্যতম নিয়ম।
অত্যন্ত লজ্জার বিষয়, আমরা অবাক বিস্ময়ে দেখলাম এক শ্রেণীর সাংবাদিক পরীমনি কী ড্রেস পরেছে, শরীর কতটুকু দেখা যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, আদালতে যাচ্ছে ইত্যাদি নিয়ে ব্যস্ত। আর পরীমনিও তাদেরকে হতাশ না করে এই সব সাংবাদিকের গালে কেকের লাল ক্রিম মাখিয়ে দেন।

একটি মহল যখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশকে অস্থীতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় তখন সাংবাদিকদের পরীমনির উদোম নৃত্য নিয়ে ব্যস্ত থাকা কতটুকু সমীচীন এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন ওঠতে পারে তাদের দেশ প্রেম নিয়ে।

আর পরীমনি নিয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো- অশ্লীতা আর বির্তকিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভক্ত তৈরি করা যায়। অশালীন কাজ করে লাখ লাখ ফলোয়ার তৈরী করা যায় কিন্তু আজীবন তারকা থাকা যায় না, শাবানা,কররী,ববিতা হওয়া যায় না।

(মুহিত চৌধুরী: সিনিয়র সাংবাদিক, সভাপতি সিলেট অনলাইন প্রেসক্লাব)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে