editor
প্রকাশিত: 7:55 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রকে অবশ্যই বাস্তবতা মানতে হবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে তেহরানের এক শীর্ষ প্রতিনিধি। সোমবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
আগামী সপ্তাহে ভিয়েনার অনুষ্ঠিতব্য পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রকে এসব বিষয়ে সমঝোতায় আসতে হবে বলে জানান তিনি।
ইরান এবং ২০১৫ সালে পরমাণু চুক্তিতে স্বাক্ষরিত দেশগুলোর প্রতিনিধিরা ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ওই আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। সেখানে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তিটি ফের কার্যকর করার ব্যাপারে আলোচকরা চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইরান, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তার প্রশাসন গঠনের অনুমতি দেওয়ার জন্য জুনে বন্ধ হওয়া ছয় দফা আলোচনা পুনরায় শুরু করবে।
আগের মতোই যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবে। আলোচনা সফল হলে ইরানের ওপর থেকে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং ইরানকে চুক্তির শর্তাবলীর সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ফিরে আসতে হবে।
এর আগে তেহরান জানিয়েছিল তারা ভিয়েনা আলোচনায় ‘ভালো চুক্তিতে’ আসার ব্যাপারে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই জেসিপিওএ চুক্তি প্রত্যাহার করার জন্য দায় স্বীকার করতে হবে, ২০১৮ সাল থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা একবারে তুলে নিতে হবে এবং ওয়াশিংটন আবার চুক্তি ভঙ্গ করবে না সেই নিশ্চয়তা দিতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন