editor
প্রকাশিত: 1:45 PM, November 24, 2021
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
বুধবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল ঘোষণা করেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ অক্টোবর। ‘ঘ’ ইউনিটে আসন সংখ্যা ১৫৭০ (বিজ্ঞান: ১১১৭, ব্যবসায় শিক্ষা: ৪০০, মানবিক: ৫৩)। আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এরমধ্যে ৮১,০০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৯৯৪ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬০৭১, ব্যবসায় শিক্ষায় ১৪৮৯ এবং মানবিক বিভাগে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণের হার ৯ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। আর ফেল করেছেন ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী