editor
প্রকাশিত: 7:16 PM, July 6, 2022

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূণর্বাসনে সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তিরাও এগিয়ে আসুন: এড. নাসির
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূণর্বাসনে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে যথাশীঘ্র সম্ভব পূণর্বাসনের কাজ শুরু করবে সরকার। বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি বিভিন্ন বিত্তশালী লোকজন এবং বিভিন্ন সংগঠন যেভাবে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ঠিক একই ভাবে বন্যার্ত মানুষের পূণর্বাসনেও যেন সবাই এগিয়ে আসেন তিনি সেই আহ্বান জানান।
আজ বুধবার (৬ জুলাই,২০২২) ব্যক্তিগত উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ও শরিফগঞ্জ ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগদ অর্থ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ-সভাপতি জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, উপ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য সৈয়দ এহতেশাম, ক্বারী তোফায়েল আহমদ জিলু, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, শেখ জিল্লুল হক জিলু, সাবের আহমদ, মাহিন আহমদ, হাবিব আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন