editor

প্রকাশিত: 9:12 PM, November 5, 2023

বিয়ানীবাজারে সমকামী ইসমাইল ও লোকমানকে নিয়ে চাঞ্চল্য ।। খোঁজছে পুলিশ

বিয়ানীবাজারে সমকামী ইসমাইল ও লোকমানকে নিয়ে চাঞ্চল্য ।। খোঁজছে পুলিশ

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে সমকামীতায় বিশ্বাসী যুবক ইসমাইল হাসান ও লোকমান আহমদ কে নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুসলিম ধর্মে বিশ্বাসী এই দুই যুবক সম্প্রতি সমকামীতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোষ্টের পর থেকে তাদেরকে নিয়ে ধর্মপ্রান মুসলমান সম্প্রদায়ের লোকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই অবস্থায় জনরোষ থেকে বাঁচতে তারা গা ঢাকা দিয়েছেন। থানা পুলিশও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের কোন সন্ধান পাচ্ছে না।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের মোঃ খছরুল হাছানের পুত্র ইসমাইল হাসান (২৩) ও মোঃ আব্দুল খালিকের পুত্র লোকমান আহমদ (২৭) ছোটবেলা থেকেই ঘনিষ্ট সহপাটি ছিল। তারা পাশাপাশি গ্রামের বাসিন্দা ও একই স্কুলে পড়ালেখা করে। বেড়ে উঠার সাথে সাথে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়েছে। যা একপর্যায় সাধারণ বুন্ধত্বের সীমা অতিক্রম করে সমকামীতার দিকে গড়ায়। তারা সমকামীতায় বিশ্বাসী হয়ে উঠে এবং নিজেদের সমকামীতার চিন্তা ও চেতনাকে সমাজে ছড়িয়ে দিতে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনের প্রয়াস চালায়। সেই লক্ষ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে প্লাটফর্ম হিসাবে ব্যবহার করে। গত ৭ সেপ্টেম্বর ইসমাইল হাসান তার নামীয় ফেসবুক আইডি থেকে সমকামীতা নিয়ে একটি পোষ্ট করে। সেই পোষ্টে প্রকাশ করে, সে এবং লোকমান আহমদ সমকামীতায় বিশ্বাসী, তাদের সেই বিশ্বাসের সাথে প্রগতিশীল তরুন যুবকদের যুক্ত হবার আহবান জানায়। তারা বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে সমকামীতাকে বৈধ্যতা ও স্বীকৃতি দেয়ার দাবী জানায়। এরপর থেকেই ফুঁসে উঠে মুসলিম সম্প্রদায়ের লোকজন। বিভিন্ন মাধ্যমে তাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদেরকে গ্রেফতারের দাবী জানানো হয়। বিভিন্ন মাদ্রসার ধর্মপ্রাণ মুসলমানরা তাদেরকে প্রাণনাশের হুমকী দেয়। এই অবস্থায় বিয়ানীবাজার থানা পুলিশ সমকামী এই দুই যুবককে গ্রেফতার করতে অভিযানে নামে। কিন্তু তাদের এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি পুলিশ।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ফয়জুল ইসলাম বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরুধী সমকামীতার কোন স্থান হবে না। যারা এই অপচেষ্টা করবে মুসলমান সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ তাদের অস্তিত্ব বিলিন করে দিবে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, তাদের গ্রেফতার করতে পুলিশ সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও কোন সন্ধান পাচ্ছে না, তারা আত্মগোপনে চলে গেছে। পুলিশ তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। আইনের হাত থেকে সমাজে বিশৃঙ্খলাকারী কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়