editor
প্রকাশিত: 7:56 PM, January 15, 2025
সিলেট জেলায় সংঘটিত ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এস ও এস আন্তর্জাতিক চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর সিলেটের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা শীর্ষক ৬মাস ব্যাপি (১ নভেম্বর ২০২৪ ইং তারিখ হতে ৩০ এপ্রিল ২০২৫ ইং) একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে বুধবার বেলা এগারটায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস ও এস চিলেড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে স্থানীয় প্রশাসন এবং ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, ওসমানীনগর ও বালাগঞ্জ সিলেট, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অবহিতকরন সভায় আমন্ত্রিত ছিলেন।
এস ও এস চিলেড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও এস ও এস সামাজিক কেন্দ্র সিলেটের সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদের পরিচালনায় অবহিতকরন সভায় এস ও এস বাংলাদেশের ইআরপি ফোকাল পার্সন ও এস ও এস চিলড্রেন্স ভিলেজ ঢাকা এর প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, এস ও এস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল অফিসের ফাইন্যান্স এন্ড একাউন্টসের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, গ্লোরিয়াস আর্কিটেক্টের এমডি ইঞ্জিনিয়ার শাহ্জাহান খান রিপন,দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, রূপালী ব্যাংক দয়ামীর ব্রাঞ্চ ম্যানেজার মো: মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এস সকল কো-ওয়ার্কার, প্রকল্প সংশ্লিষ্ট সকল কো-ওয়ার্কার গণ এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জে স্থানীয় প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন করে এই প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে সর্বমোট এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চুরানব্বই টাকার প্রকল্পের অর্থের যোগান দেবে এসওএস বাংলাদেশ। মোট ৩হাজার টি পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তাার জন্য মোট ১হাজার পরিবার, আশ্রয়ন, গৃহ সংস্কার/মেরামত ও জীবীকায়নে আরো ১,হাজার পরিবার. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্যাকেজ এর জন্য আরো ১হাজার টি পরিবার উপকৃত হবে। ২ উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৩হাজার পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। শুধু তাই নয় উক্ত এলাকাগুলোতে ১০ টি সচেতনতামূলক সেশনের মাধ্যমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে মানুষদের সচেতন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
তবে প্রকল্পটির মেয়াদ ৬ মাস হলেও বৈদেশিক মুদ্রা প্রাপ্তিতে বিলম্ব হওয়ার কারণে প্রকল্পটি শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে বলে সভায় জানানো হয়।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের