editor
প্রকাশিত: 11:54 AM, July 31, 2025
পুরাতন রেইট শিডিউল বাতিল করে ৮০% রেইট শিডিউল বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে সিলেট জোন পল্লি বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যান সমিতি।
বুধবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ প্রতিটি সেক্টরের মানুষের বেতন বৃদ্ধি পেলেও আমরা যারা ঠিকাদার রয়েছি তাদের রেইট বাড়ে না। অথচ প্রতিটি কাজে ঠিকাদারদের ভ্যাট-ট্যাক্স বেড়েছে। সে তুলনায় আমাদের কমিশন বাড়েনি। আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। অতীতে এবং বর্তমানে আমরা যেকোন দুর্যোগ মোকাবেলা করে বিদ্যুৎ সচল রেখেছি। ২০১৭ সালের পর একবারও আমাদের সিডিউলের রেইট বৃদ্ধি পায়নি। তাই আমাদের বেঁচে থাকার তাগিদে ৮০% রেইট সিডিউল বৃদ্ধির জন্য অনুরোধ করছি।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জোন পল্লি বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মো. মমনুর রহমান মমনুর, সহ সাধারণ সম্পাদক এম এম ইমরুল হক রতন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে জোনের সকল ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন