editor

প্রকাশিত: 4:58 PM, November 21, 2025

সিলেটের পবিত্রতা রক্ষায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান খন্দকার মুক্তাদিরের

নগর ও সদরে দিনব্যাপী প্রচারণা অব্যাহত

সিলেটের পবিত্রতা রক্ষায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান খন্দকার মুক্তাদিরের

মাদক, জোয়া ও তীর খেলা যুব সমাজকে যেমন ধ্বংস করছে, ঠিক তেমনি অনেক পরিবারে কলহ সৃষ্টি করছে। সমাজে ভয়ংকর রূপ ধারন করছে এই ব্যধি। আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে এখনি সবাইকে সোচ্চার হতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো মাদক নির্মুলে কঠোর অবস্থানে থাকবে এমন অভিমত ব্যক্ত করেছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন এই সিলেট ওলি আউলিয়ার স্মৃতি ধন্য পবিত্র ভুমি। এখানে মাদক, জুয়া, অসামাজিকতা চলতে দেয়া হবেনা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরী ও সদর উপজেলায় পৃথক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

দিনব্যাপী বিভিন্ন সভায় অংশ নিয়ে খন্দকার মুক্তাদির ভোটারদের প্রাপ্তি প্রত্যাশার কথা শোনেন। তিনি বলেন, যেখানেই যাচ্ছি শুধু মানুষের দাবি আর দাবি। গেল ১৫ বছর আওয়ামীলীগ উন্নয়নের নামে গল্প শুনিয়েছিল এটাই তার প্রমান। তিনি বলেন, প্রকৃত অর্থে ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত ছিল। খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অবকাঠামোগত টেকসই উন্নয়ন করবে। এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা তা প্রচার করছি। তাই আগামীতে পরিকল্পিত টেকসই উন্নয়ন চাইলে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করুন।
বৃহস্পতিবার রাতে ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় শহিদ মিনার পয়েন্টে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আবুল কাশেম, মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা মামুন আল রশিদ হেলাল, ৫ নং ওয়ার্ড এর সাব সেন্টার কমিটির আহবায়ক শাহেদ আহমদ, সদর উপজেলা যুবদল নেতা রাজু আহমদ রাজন, আব্দুল হামিদ রানা প্রমুখ। এদিকে বৃহস্পতিবার রাত ৮টায় একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান যেন হয়ে উঠে এক বিশাল জনসভায়। শীত উপেক্ষা করে এলাকার হিন্দু-মুসলিম ভোটাররা খন্ড খন্ড মিছিল নিয়ে আসায় অনুষ্ঠানস্থল জনসভায় রূপ নেয়। এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, অতীতে অনেক জাতীয় নির্বাচন হয়েছে। কিন্তু এভাবে গ্রামে গ্রামে কোন প্রার্থী এসে ভোটারদের কাছে আসেননি। এতেই বুঝা যায় খন্দকার মুক্তাদিরকে নির্বাচিত করলে, তিনি ঢাকায় না বসে কোথায় কি উন্নয়ন করতে হবে সেটি জানতে মানুষের দ্বারে দ্বারে আসবেন।
এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আজিজুর রহমান রাজন। ইউনিয়ন বিএনপির সাধারণ ডা. সাইদুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মানিক নিয়া, ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কয়ছর আহমদ কাওছার, দফতর সম্পাদক আলাল উদ্দিন, বিএনপি নেতা তাজ উদ্দিন।
অন্যদিকে রাত ১০ টায় খাদিমনগরের নয়া বাজারে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুমন আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, নজরুল ইসলাম, আম্বরখানা শাখার শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমুখ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে