editor
প্রকাশিত: 12:34 AM, May 9, 2021
ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে) বাগবাড়িস্থ সংগঠনের কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে জালালাদে প্রায় ৫’শ অসহায় দরিদ্র দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা শাকিল আহমেদ।
ইব্রাহিম ফাউন্ডেশনের সভাপতি জায়েদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব জামিল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইব্রাহিম ফাউন্ডেশন সিলেটের মধ্যে একটি স্বনামধ্য প্রতিষ্ঠান। আজকে প্রায় ১৫’শ মানুষের মাঝে ইফতার বিতরণ তাদের একটি মহতি উদ্যোগ। তাদের এই উদ্যোগকে মহান রাব্বুল আল আমিন কবুল করুন। তিনি বলেন, বর্তমানে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ আমরা অতিক্রম করছি। তাই সবাইকে জনসচেতন হওয়ার পাশাপাশি সব সময় মুখে মাস্ক পরিধান করতে হবে। দেশের অসহায় মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে ইব্রাহিম ফাউন্ডেশনের মতো সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রুবেল রাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট এবিপি শামিম আহমদ, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ডা. নাসির উদ্দীন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, নুর আহমদ তালুকদার, মোশাহিদ চৌধুরী, ফয়জুল চৌধুরী, পাপ্পু আহমেদ, ফয়েজ আহমেদ, শহীদুল ইসলাম, বাবলা মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক শাহনুর আলম, সিলেট ইয়াং স্টারের সভাপতি সৌরভ সোহেল, ছাত্রলীগ নেতা আফজল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আহমেদ, তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান জাকারিয়া, সুজন আহমেদ, আল আমিন, শাকিল, জাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন