editor

প্রকাশিত: 5:11 PM, May 21, 2021

ফেঞ্চুগঞ্জে জননেতা শেখ তজমুল আলীর কবর জিয়ারতের মধ্য দিয়ে হাবিবের প্রচারণা শুরু

ফেঞ্চুগঞ্জে জননেতা শেখ তজমুল আলীর কবর জিয়ারতের মধ্য দিয়ে হাবিবের প্রচারণা শুরু

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা শেখ তজমুল আলী চেয়ারম্যানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন সিলেট-৩ আসন (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) উপ-নির্বাচনে নৌকার প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব। শুক্রবার (২১ মে) বাদ জুমা ফেঞ্চুগঞ্জের ২নং মাইজগাঁও ইউনিয়নের মির্জাপুরস্থ নিজ পারিবারিক কবরস্থানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ সংস্পর্শে থেকে আমৃত্যু জনকল্যাণে নিবেদিত থাকা এই জননেতার কবর জিয়ারত শেষে নৌকার মনোনয়ন প্রাপ্তি ও সর্বাবস্থায় নৌকার পক্ষে শক্তভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন হাবিব।

হাবিব বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশের একক রূপকার বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট-৩ নির্বাচনী আসনের প্রত্যেকটি ঘরে ঘরে একযোগে নৌকার বার্তা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি আদর্শ নির্বাচনী এলাকা গঠন ও সিলেট-৩ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজগুলো পূর্ণ করে তাহার আত্মার মাগফিরাত কামনায় আমার এই পথচলা।

বঙ্গবন্ধু কন্যার ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিকে ত্বরান্বিত করতে হাবিব সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাদির খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল,  প্রচার সম্পাদক হাজী শেখ এনামুল হক, সহ দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য নাসির উদ্দিন খান টুকু, সদস্য নজমুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের  ‍যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ, যুবলীগ নেতা ফরহাদ আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাঈমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ, ছাত্রলীগ নেতা শাহরিয়া আহমদ, তরুণ কলামিস্ট ও সংগঠক এফ এইচ ফারহান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন