editor
প্রকাশিত: 10:53 AM, September 3, 2020
ডেস্ক রিপোর্ট::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো হলসহ জরাজীর্ণ স্থাপনাগুলো সংস্কারে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের অন্য গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইউনিভার্সিটি কবে উদ্যোগ নেবে সেই আশায় বসে না থেকে আমি মনে করি আমাদের পক্ষ থেকে, এটা আমি নিজেই করতে চাই সোজা কথা। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের ২০ তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ও প্রশাসনিক ভবন’ এর নকশা এবং ‘ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের জন্য প্রস্তাবিত প্ল্যানের ভূমি ব্যবহার’ পরিকল্পনার উপস্থাপনা অবলোকন (ভার্চ্যুয়াল) অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ স্থাপনা সংস্কারের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যেহেতু ইউনিভার্সিটিও বন্ধ, সব বন্ধ এটাও একটা ভালো সময় কাজ করার। কাজগুলো করা যেতে পারে। আমাদের পুরনো যে হলগুলো রয়ে গেছে এই হলগুলো সংস্কার করা, আরও সুন্দর করা, এখন একটা সুযোগ হলগুলো মেরামত করা। হল যেহেতু এখন বন্ধ, এসময় আমাদের কাজগুলো করে ফেলা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু হলের অবস্থা এত খারাপ, এত পুরনো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সুযোগে আমরা যদি কাজগুলো করে ফেলি, ইউনিভার্সিটি কোন উদ্যোগ নেবে সে আশায় বসে না থেকে আমি মনে করি আমাদের পক্ষ থেকে, এটা আমি নিজেই করতে চাই, সোজা কথা।
বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো সংস্কার করার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পুকুরগুলো খুব খারাপ অবস্থায় আছে সেগুলো নতুন করে সংস্কার করা দরকার। পাবলিক লাইব্রেরি নতুন করে তৈরি করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পাবলিক লাইব্রেরিটাও অনেক পুরনো। অডিটোরিয়াম থেকে শুরু করে সবকিছুই জরাজীর্ণ অবস্থা। খুব একটা ভালো অবস্থায় নেই। ন্যাশনাল মিউজিয়ামটা ঠিকই থাকবে যেভাবে আছে ওটা থাকুক, কিন্তু পুকুরটাকে সুন্দর করে রাখতে হবে। পুকুরটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের যে পাবলিক লাইব্রেরি তার একটা ল্যান্ডস্কেপ করে সেখানেও খুব সুন্দরভাবে একটা মর্ডার্ন পাবলিক লাইব্রেরি, অডিটোরিয়াম ও আমাদের সাইবার ক্যাফে সবকিছু মিলিয়ে ওটাকে আরো সুন্দরভাবে, নতুনভাবে তৈরি করা।
করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, এখনতো করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক কাজগুলো স্থবির। আমরা এই কাজগুলো কিন্তু শুরু করতে পারি এবং শেষ করতেও পারি খুব তাড়াতাড়ি। এটাই সবচেয়ে ভালো সময় কাজ করার, নিরিবিলি কাজগুলো করা যেতে পারে। নির্মাণ কাজগুলো নিয়মিত তদারকি করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদেরও নির্দেশনা দেন শেখ হাসিনা।
উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা স্বাধীন দেশ এবং স্বাধীন জাতি। বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে চাই।
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।