editor

প্রকাশিত: 8:07 PM, July 25, 2021

কান্দাহারে ঘরবাড়ি ছেড়েছে ২২ হাজার পরিবার

কান্দাহারে ঘরবাড়ি ছেড়েছে ২২ হাজার পরিবার

অনলাইন ডেস্ক
কান্দাহার প্রদেশে তালেবানের হামলা ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে প্রায় ২২ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা।

মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণার পর গত মে মাসের শুরুতে কান্দাহারসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে হামলা জোরদার করে তালেবান। ইতোমধ্যে বহু এলাকা দখল করে নিয়েছে তারা।

দখল করা এলাকায় নাগরিকদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। গত সপ্তাহেই অন্তত ৩৩ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন (এআইএইচআরসি)।

রোববার কান্দাহার প্রাদেশিক শরণার্থী বিভাগের প্রধান দোস্ত মোহাম্মদ দারিয়াব বলেন, ‘সংঘাতের মাঝে গত এক মাসে প্রায় ২২ হাজার পরিবার উদ্বাস্তু হয়েছে।’

এদিকে তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ৩১টিতেই নৈশকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে— সহিংসতা নিয়ন্ত্রণে এবং তালেবানের হামলা প্রতিহত করতে দেশের ৩১ প্রদেশে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ জিয়া জানিয়েছেন, শনিবার থেকে স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ কারফিউ চলবে।

কারফিউ জারির কারণ, অনেক বছর ধরেই যুদ্ধরত এলাকাগুলো দিনেরবেলা দখল করেছিল আফগান বাহিনী, আর অধিকাংশ ক্ষেত্রে তালেবান বিজয় পেয়েছে রাতের বেলা।

গত মে মাস থেকে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে শুরু করে তালেবান। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনারা দেশটি ছেড়ে যাওয়ার পরই কৌশলগত সীমান্তগুলো তারা দখল করে ফেলেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন