editor

প্রকাশিত: 11:25 PM, December 25, 2021

সিলেটের সাংবাদিকদের জন্য পিআইবি আয়োজিত মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটের সাংবাদিকদের জন্য পিআইবি আয়োজিত মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটের সাংবাদিকদের জন্য পিআইবি আয়োজিত মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটের সাংবাদিকদের জন্য প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপি মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সিলেট জেলা ক্রীড়া সংস্থা হল রুমে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সাংবাদিকতা আগের চেয়ে বর্তমানে অনেক প্রতিযোগীতামূলক। তবে এ পেশায় এখন অনেক আগাছা তৈরী হয়েছে। নাম সর্বস্ব অনলাইন, ফেইসবুকে লাইভ দিয়ে সাংবাদিক বনে যাচ্ছে। নাম সর্বস্ব অনিয়মিত পত্রিকা ছাপা করে যেনোতেনো হেডলাইন দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই এসব আগাছাগুলো সরিয়ে ফেলার সময় এসেছে। সে জায়গাটি নিয়ন্ত্রণ করা উচিত। এদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করা দরকার। যাচাই-বাছাইক্রমে বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

পিআইবি’র প্রশিক্ষণ সহকারী বারেক কায়সারের পরিচালনায় সভায় সভা প্রধান ছিলেন পিআইবি মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ।

সভা প্রধান তার বক্তব্যে বলেন, তথ্য ও প্রযুক্তি দিয়ে বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই বাংলাদেশ। তাই সাংবাদিককের তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে এবং বিশ্বের অন্যান্য দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সাথে তাল মিলিয়ে চলতে পিআইবি দেশের সকল জেলা ও উপজেলয়া আয়োজন করছে নানা ধরণের প্রশিক্ষণ। এর একটি হচ্ছে মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ। মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের কাজের ধরণ ও দক্ষতা আরো বাড়িয়ে নিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনদিনব্যাপি মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিআইবির পরিচালক (প্রশাসন, অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান, পিআইবির উপ-পরিচালক মো. জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও জৈষ্ঠ্য সাংবাদিক আল-আজাদ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারি সিলেটের ৩৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পিআইবি আয়োজিত মোবাইল জার্নালিজম প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. কাবিল খান জামিল।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে