editor

প্রকাশিত: 2:04 PM, November 7, 2021

মনোনয়ন প্রত্যাশীদের নাম রেজুলেশনসহ কেন্দ্রে পাঠাতে শেখ হাসিনার নির্দেশনা

মনোনয়ন প্রত্যাশীদের নাম রেজুলেশনসহ কেন্দ্রে পাঠাতে শেখ হাসিনার নির্দেশনা

অনলাইন ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি)-সহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম রেজুলেশনসহ কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় তিনি এই নির্দেশ দেন বলে জানা গেছে।

 

এদিকে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর বিষয়টি আগে এককভাবে জেলা আওয়ামী লীগের ওপর অর্পণ করা ছিল। সেই প্রক্রিয়াও আনা হয়েছে পরিবর্তন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠাবে ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠাবে উপজেলা আওয়ামী লীগ। আর পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠাবে পৌর আওয়ামী লীগ। সংশ্লিষ্ট ইউনিটগুলো রেজুলেশন নিয়ে জেলা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করার পর তারা ওই প্রস্তাবনা কেন্দ্রে পাঠাবে।

 

মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠানো নিয়ে বিভিন্ন অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে এই পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন।

 

নাম প্রকাশ না করা শর্তে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠাতে রেজুলেশন বাধ্যতামূলক করা হলেও দেখা যায় অনেক জেলা তা মানছে না। এ নিয়ে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি প্রশ্ন রেখেছেন, ‘রেজুলেশন করে নাম প্রস্তাব করে না কেন তৃণমূল নেতারা?’

শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সভাপতিমণ্ডলীর অপর এক সদস্য বলেন, নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন তৃণমূল থেকে কেন্দ্রে নাম প্রস্তাব হতে হবে রেজুলেশন আকারে। ওই নেতাদের ভাষ্যমতে- প্রধানমন্ত্রী জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীর নাম উপজেলা আওয়ামী লীগ, পৌরসভার মেয়র প্রত্যাশীর নাম পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠাবে ইউনিয়ন আওয়ামী লীগ। তবে অবশ্যই তা রেজুলেশনসহ হতে হবে। তিনি বলেছেন, ধানমন্ডি কার্যালয়ে যখন মনোনয়ন প্রত্যাশীদের নাম জমা হয় তখন যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত।

এসময় সভাপতিমণ্ডলীর অপর এক সদস্য কেন্দ্রে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নাম পাঠানোর ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ আসছে জেলার দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে জানালে জবাবে শেখ হাসিনা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে অভিযোগ থাকবে না।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের রেজুলেশনসহ নামের প্রস্তাব দেখলে নেত্রী (শেখ হাসিনা) সবাইকে পড়ে শোনান। উনি ভালো-মন্দ মন্তব্যও করেন। আবার রেজুলেশন ছাড়া নাম দেখে অসন্তোষও দেখান। মনোনয়ন বোর্ডের সর্বশেষ সভায় স্থানীয় নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

 

এদিকে সারাদেশে প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান রয়েছে। এরইমধ্যে তিন ধাপে প্রায় আড়াই হাজার ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সামনে যেসব নির্বাচন রয়েছে তাতে সর্বশেষ বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী