editor
প্রকাশিত: 7:35 PM, September 14, 2021
অনলাইন ডেস্ক
হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে আলোচনায় সৌদি আরব গেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার রাতে তারা সৌদি আরবে পৌঁছান।
মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবে। একই দিনে প্রতিনিধি দল মক্কায় হাজিদের ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবে এবং পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবে।
এছাড়া প্রতিনিধি দল জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিস পরিদর্শন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধি দলের মদিনার ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের কথা রয়েছে।
এছাড়া ধর্ম প্রতিমন্ত্রীর বুধবার মক্কায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের কার্যালয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরে প্রতিনিধি দলটি ১৪৪৩ হিজরি সালের পবিত্র ওমরাহ ও সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রতিনিধি দলটি ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যেরা হলেন—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, ঢাকা হজ অফিসের পরিচালক হজ মো. সাইফুল ইসলাম। এছাড়া রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী ও ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।