editor
প্রকাশিত: 6:11 PM, November 1, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাসে (হাইয়েস) এসে সন্ত্রাসীরা রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসন(৩৪)কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছিল।
রোববার বেলা দেড়টায় এই ঘটনা ঘটেছিল। পরে সেখান থেকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থা সন্ধ্যার পর তিনি মারা যান। এ ঘটনায় সোমবার বেলা ২টা পর্যন্ত থানায় কোন মামলা না হলেও ভাড়ায় আনা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-ট-১৫-২৫৪৪) জব্দ করেছে থানা পুলিশ। মাইক্রোবাসের চালক আমির হোসেন হিরা (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার বাড়ি মৌলভীবাজার সদর থানা এলাকায়।
গুরুতর আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার স্বজনদের একজনের মুঠোফোনে লাইভে হত্যাকান্ডে অংশ নেওয়া ৪ জনের নাম প্রকাশ করেছিলেন নিহত ব্যবসায়ী নাজমুল হাসান।
তারা হচ্ছেন- রাসেল, মাসুদ,তফজ্জুল ও তোফায়েল। এদিকে কমলগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে।
রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য আজির উদ্দীন বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী নাজকুল হাসান এই চারজনের নাম মুঠোফোনে লাইভ ভিডিওতে প্রকাশ করেছিলেন। ইতিমধ্যে সামাজিক যোগেযোগ মাধ্যম প্রচারও হয়েছে।
চৈত্রঘাটের স্থানীয়রা জানান, ধলাই নদীর বালুর মহাল ও বাজারের দোকান ঘর নিয়ে এলাকায় দুটি দলে বিভক্তি রয়েছে। বালু মহাল দখল নিয়ে গত দেড় মাসে রহিমপুর ইউনিয়নে এ দুটি পক্ষের মাঝে ৩ বার রক্তক্ষীয় সংঘর্ষ ও থানায় মামলা হয়েছে। এসব বিরাধের জের ধরেই রোববার ব্যবসায়ী নেতা নাজমুল হাসনকে কুপিয়েছিল সন্ত্রাসীরা।
এদিকে নিহত নাজমুল হাসন মৃত্যুর আগে বলেই দিয়েছেন,আসছে সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার উপর হামলা করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সোমবার দুপুরে বলেন, ঘটনার খবর পেয়ে রোববার সন্ধ্যার পর মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল ইসলাম মুন্সী, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, এই চৈত্রঘাট বাজারটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। তাই তদন্তের জন্য সিসি ফুটেজ দেখা হবে। আজ ময়না তদন্ত শেষে লাশ দাফন করে হয়তো নিহতের পরিবারের পক্ষে থানায় মামলা করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে