editor
প্রকাশিত: 2:59 PM, November 7, 2021
অনলাইন ডেস্ক
সামনেই আসছে সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ। ছবিটির ট্রেইলার প্রকাশের পরে অনেক আগ্রহ দেখিয়েছেন দর্শকরাও। তাদের অপেক্ষা শেষ করে এ মাসের ২৬ তারিখে মুক্তি মিলবে ছবিটির।
তবে এ ছবিটিতে মূল চরিত্র ছেড়ে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবিটির শুটিং শেষ হওয়ার আগে বেশ কয়েকবার চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে।
শুরুতে সালমানকে রাখা হয় ছবির অতিথি চরিত্রেই। ছবিতে ছিল না সালমানের কোনো গান বা নায়িকাও। এ বিষয়টি সালমানের পছন্দ না হওয়ায় চিত্রনাট্যে আবার পরিবর্তন এনে সালমানের নায়িকা, গান-নাচ রাখেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকার।
পরে আবার ছবিটিতে সালমানের চরিত্র পছন্দ হওয়ায় তিনি বলেন, কাহিনি যেমন আছে তেমনই থাক। সালমানের চরিত্রের সঙ্গে নায়িকা, গান-নাচ মানাচ্ছে না বলে তার কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি।
এর পরে আবার ফিরে যাওয়া হয় আগের চিত্রনাট্যেই। কিন্তু সালমানের ভক্তরা এ চরিত্রটি কীভাবে নেবে তা নিয়েও অনেক চিন্তায় ছিলেন ছবির পরিচালক মহেশ।
আসন্ন এ ছবিটির প্রযোজক হচ্ছেন সালমান নিজেই। আর এ ছবির মূল চরিত্রে থাকবেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা। এতে সালমানকে শিখ পুলিশ অফিসার আর আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা মিলবে এই অ্যাকশন ধাঁচের ছবিটিতে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন