editor
প্রকাশিত: 2:03 PM, September 19, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জে নির্যাতনের পর গৃহবধুর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা যায়, ২০১৭ সালে উপজেলার দক্ষিণ ঘোষগাঁও গ্রামের মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলামের সাথে উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন করত শশুর বাড়ির লোকজন। বৃহস্পতিবার মধ্যরাতে রাজনা বেগমকে যৌতুকের জন্য মারধর করা হয়। প্রতিবাদ করায় তার মুখে বিষ ঢেলে দিয়ে অসুস্থ বলে গৃহবধুর ভাইকে খবর দেয় ছয়ফুল। পরে গৃহবধুর ভাই সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এঘটনায় গৃহবধুর ভাই আব্দুস সামাদ স্বামী, শাশুড়ী ও দেবরকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-১৯/১৭.০৯.২০২১) দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে গৃহবধুর স্বামী ছয়ফুল ইসলাম ছফু ও শাশুড়ি নেওয়া বেগমকে গ্রেফতার করে।
সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে