editor
প্রকাশিত: 2:14 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সদর থানার ওসি, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান দাবি করেন, ‘বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে এবং ইটপাটকলে নিক্ষেপ করেন। নেতাকর্মীদের হামলায় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে।’
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন,‘ রাস্তার ওপর বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সদর থানার ওসি মুনসুর রহমানসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।’
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও