editor

প্রকাশিত: 4:16 PM, November 22, 2021

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি ঠিকাদারদের মানববন্ধন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি ঠিকাদারদের মানববন্ধন

নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-টেক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহবান বন্ধের দাবীতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঠিকাদাররা আজ ২২ নভেম্বর দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধনে আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়। মানববন্ধনে বলা হয়, ঠিকাদারদের এ নিয়মতান্ত্রিক কর্মসূচীর পর দাবী পূরণ না হলে ঠিকাদাররা বেঁচে থাকার তাগিদে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।

আজ ২২ নভেম্বর দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সিলেট সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের আহবানে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাসের সভাপতিত্বে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সাইফুর রহমান খোকন, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার দেবাংশু দাস মিঠু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মুশফিক জায়গীরদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার এনামুল হক অপু, এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা পরিষদ ঠিকাদার সমিতির সভাপতি তোজাম্মেল হক তাজুল, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, আব্দুল হক,ফজলে এলাহী মন্জু, অহিদুল ইসলাম তোফা,সুন্দর আলী, জামাল আহমদ,পিয়ার আহমদ, বিলাল খান, অরুন দে, জহির হোসেন তুহিন, রাসেল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালের কাজের উপর ২০২১ সালে অবৈধভাবে ২% ট্যাক্স আদায়, ঠিকাদারদের কাছ থেকে প্রতিমাসে ভ্যাট রিটার্ন বন্ধ, ২০১৪ ও ২০১৮ সালের রেইট বন্ধ করে চলমান বাজার দর অনুসারে নতুন রেইটে টেন্ডার করার আহবান জানান। ঠিকাদাররা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসেবে কাজ করার ফলে সরকারের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তাই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের ন্যায্য দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক