editor
প্রকাশিত: 7:45 PM, November 22, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নলকূপের পানি নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রনুয়ার মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন নারী-পুরুষ।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। রনুয়ার নোয়াগড় গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রামের ছনু উল্লা ও নূর ইসলাম গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। রোববার সন্ধ্যায় নূর ইসলাম গোষ্ঠীর একটি শিশু ছনু উল্লার গোষ্ঠীর রনুয়ারদের বাড়ির নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় রনুয়ার পরিবারের লোকজন শিশুটিকে পানি নিতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষ কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে কয়েকজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনুয়ারকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই টেঁটাবিদ্ধ মনোয়ারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বাংলানিউজকে বলেন, দুপক্ষ টেঁটা ও ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রনুয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন