editor
প্রকাশিত: 4:27 PM, November 28, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ দিনব্যাপী মৌমাছি পালন বিষয়ক মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফসল বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কৃষি ও সেচ বিষয়ক কমিটি, কমলগঞ্জ এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩টায় ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি স্মপ্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহাজান মানিক, উপজেলা মধুচাষী উন্নয়ন পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, মধুচাষী সুমন রঞ্জন দাস, রীনা বেগম, মাও: মোছাব্বির আলী প্রমুখ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্মলাশায় অর্ধশত মধু চাষী অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মধু চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাকে বেকারত্ব দুরীকরণসহ প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে আর আর্থিকভাবে সাবলম্বী হয়ে উঠবে বিপুল সংখ্যক লোক। কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে এ উপজেলায় মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে