editor

প্রকাশিত: 4:48 PM, November 28, 2021

সামরিক জোট গঠনের পথে চীন-রাশিয়া!

সামরিক জোট গঠনের পথে চীন-রাশিয়া!

অনলাইন ডেস্ক
চীন ও রাশিয়া জাপান সাগর এবং পূর্ব চীন সাগর সহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত মহড়া এবং যৌথ টহল দিয়ে তাদের সামরিক সহযোগিতা প্রসারিত করবে। এ লক্ষ্যে সম্প্রতি দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেশ কয়েকজন বিশ্লেষকের মতে, চুক্তিটি দুই দেশের সম্পর্ককে “ডি ফ্যাক্টো অ্যালায়েন্স” বা কার্যত জোটে পরিণত করবে। চীনের জন্য, এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যেহেতু বেইজিং সর্বদা “জোট নিরপেক্ষ” কূটনৈতিক নীতি অনুসরণ করে এসেছে।

সম্প্রতি, বেইজিং এবং মস্কো উভয়ই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপ মোকাবেলা করার জন্য নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা জোরদার করেছে। একটি উদাহরণ হলো রাশিয়ায় যৌথভাবে কয়লা মজুদ বিকাশের জন্য করা সাম্প্রতিক চুক্তি।

রোমান ক্যাথলিক পন্টিফিকাল ইনস্টিটিউট ফর ফরেন মিশনের বার্তা সংস্থা এশিয়া নিউজের এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়ঃ

সোভিয়েত ইউনিয়নের সেই দিন শেষ; চীন-রাশিয়ার সম্পর্ক এখন চীনের জন্য বেশি লাভজনক। তৃতীয় বিশ্বের অর্থনৈতিক কাঠামো নিয়ে পারমাণবিক পরাশক্তি রাশিয়া এখন শি জিনপিংয়ের চীনে কাঁচামাল রপ্তানিকারক হিসেবে সহায়কের ভূমিকা পালন করছে বলে মনে হচ্ছে।

পার্থের কার্টিন ইউনিভার্সিটির (অস্ট্রেলিয়া) জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আলেক্সি মুরাভিভ অবশ্য মস্কো-বেইজিং সম্পর্ককে ডি ফ্যাক্টো অ্যালায়েন্স হিসেবে উল্লেখ করার মতো অতদূর গেছে বলে মনে করেন না। এর পরিবর্তে তিনি রাশিয়া এবং চীনের মধ্যে রাজনৈতিক-সামরিক সম্পর্কের বর্তমান অবস্থাকে “প্রায় জোট গঠনের মতো” হিসেবে বর্ণনা করতে পছন্দ করেন।

এশিয়া নিউজকে মুরাভিভ বলেন, চীন-রাশিয়ার অংশীদারিত্ব শক্তিশালী করা “আসছে দশকগুলোতে ইন্দো-প্যাসিফিকের ভূ-রাজনৈতিক এবং ভূ-কৌশলগত ল্যান্ডস্কেপ গঠনের অন্যতম প্রধান কারণ হয়ে উঠতে পারে।”

তার মতে, রাশিয়া এবং চীনের “প্রায় জোট গঠনের মতো” এমন অবস্থা ভূ-রাজনৈতিক এবং কৌশলগত-সামরিক স্বার্থে দুই দেশের এক হওয়া থেকেই উদ্ভূত। দুই স্বৈরাচারী সরকার আসলে ওয়াশিংটনের “দ্বৈত নিয়ন্ত্রণ” মোকাবেলায় আগ্রহী।

তবে মুরাভিভ মনে করেন না যে রাশিয়ান এবং চীনারা বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যৌথ বিমান ও নৌ টহল দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। বেইজিং ওই এলাকার ৯০ শতাংশ নিজের বলে দাবি করে।

“আপাতত, রাশিয়া-চীন যৌথ কার্যক্রম পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। তবে যৌথ বিমান ও নৌ মোতায়েন নিয়মিত করা হবে,” মুরাভিভ বলছিলেন।

তবে তিনি এই সম্ভাবনাকেও উড়িয়ে দেন না যে, এই অপারেশনগুলো আরও দক্ষিণে, গুয়ামের কাছে (যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে) এবং সম্ভবত ভারত মহাসাগর পর্যন্ত যেতে পারে।

“রাশিয়ানরা দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপে সমর্থন দেখানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে থাকে” মুরাভিভ ব্যাখ্যা করে বলেন, দুই দেশ ২০১৬ সাল থেকে এই অঞ্চলে নৌ মহড়া পরিচালনা করেনি।

“মস্কো এবং বেইজিং যদি অকাস চুক্তিকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়, তাহলে দক্ষিণ চীন সাগর ভূ-কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠতে পারে,” কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুরাভিভ যোগ করেন।

অকাস হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি যার মাধ্যমে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এবং জ্ঞান-বিজ্ঞান ব্যবহার করে তার নৌবহরের জন্য পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন নির্মাণ করবে।

অনেক পর্যবেক্ষকের কাছে, এটিকে চীনের ভূ-রাজনৈতিক উত্থানকে ধারণ করার একটি নতুন হাতিয়ার হিসেবে দেখা হয় এবং এটি মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতার সীমাবদ্ধতা উন্মুক্ত করে দিতে পারে।

অস্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ওই সম্পর্কের বিপরীতে, রাশিয়া চীনাদের কাছে তার সেরা (পারমাণবিক) সাবমেরিনগুলো বিক্রি করতে অনিচ্ছুক। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সাবমেরিনগুলো অপেক্ষাকৃত কম উন্নত মানের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন